শহীদ মিনারে হঠাৎ অসুস্থ আবুল মকসুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাসৈনিক আবদুল মতিনকে শেষ শ্রদ্ধা জানাতে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ জ্ঞান হারিয়ে পড়ে যান। হাসপাতালে চিকিৎসা শেষে রাতে তিনি বাসায় ফেরেন। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুরে সৈয়দ আবুল মকসুদ হঠাৎ জ্ঞান হারিয়ে কংক্রিটের ওপর পড়ে যান। এতে তিনি নাকে ও শরীরের কয়েকটি স্থানে ব্যথা পান। নাক দিয়ে রক্তও পড়তে থাকে। শহীদ মিনারে উপস্থিত ব্যক্তিরা আবুল মকসুদকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। তাঁকে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা বলেছেন, তাঁর বড় ধরনের কোনো অসুস্থতা ধরা পড়েনি। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেন। রাতে তিনি বাসায় ফেরেন।