শহীদ মিনারের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত ভাষাসৈনিক আবদুল মতিনের নিজ এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দুপুরে আবদুল মতিনের সহধর্মিণী গুলবদন নেছা এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের সাংসদ হাসিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক সেলিম খান, একুশে টিভির সিনিয়র রিপোর্টার মঞ্জুরুল আলম প্রমুখ। এ সময় ভাষাসৈনিকের নামে শাহজাদপুরে একটি রাস্তার নামকরণ ও শহীদ মিনার এবং চৌহালীর শৈলজানা চরে নতুন একটি শহীদ মিনার নির্মাণের ঘোষণা দেওয়া হয়। সিরাজগঞ্জ প্রতিনিধি