শহীদ মিনারের উদ্বোধন করলেন শাওন মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে উদ্বোধন করা হলো খুলনা বিভাগের সবচেয়ে বড় শহীদ মিনার। গতকাল শনিবার বিকেলে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় এই শহীদ মিনারের উদ্বোধন করেন মহান একুশের গানের সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম ওরফে মিন্টুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান ছিলেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ আবদুল হাই। আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবদুল ওয়াহেদ জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক কনক কান্তি দাস, দপ্তর সম্পাদক আসাদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে মেয়র সাইদুল করিম গতকাল প্রথম আলোকে জানান, ঝিনাইদহ পৌরসভার বাস্তবায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এর দৈর্ঘ্য ৭১ ফুট এবং প্রস্থ ৫২ ফুট।