শহীদ মিনারের ওপর লটারির পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলার ব্যবসাকেন্দ্র চন্দ্রঘোনা দোভাষী বাজারে এবার ব্যবসায়ী সমিতি ঈদ বিক্রয় উৎসবের আয়োজন করেছে। এ উপলক্ষে ৩০০ টাকার যেকোনো পণ্য কিনলে একটি লটারির কুপন দেওয়া হচ্ছে ক্রেতাদের।লটারিতে পুরস্কার হিসেবে মোটরসাইকেল, ফ্রিজ, বাইসাইকেল ইত্যাদি পণ্য উপহার দেওয়ার ঘোষণা রয়েছে। মানুষকে আকৃষ্ট করতে লটারির পণ্যগুলো শহীদ মিনারের বেদিতে রাখা হয়েছে। শহীদ মিনারের সামনেই রাখা আছে কুপন জমা দেওয়ার বিশাল পাত্র। মানুষ শহীদ মিনারে উঠে লটারির পণ্য দেখে এবং পাত্রে কুপন ফেলে। গতকাল চট্টগ্রাম কলেজের ছাত্র মো. সম্রাট হোসেন এই প্রতিনিধিকে দোভাষী বাজারে নিয়ে শহীদ মিনারের প্রতি অসম্মান দেখানোয় ক্ষোভ প্রকাশ করেন।