শহীদ মিনারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রি কলেজে শহীদ মিনার নির্মাণের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছেন কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সকালে কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী জুলফিকার চৌধুরী, জামিল আহমদ, অঞ্জন পুরকায়স্থ, গোলাম রব্বানী আফিন্দি, বর্তমান শিক্ষার্থী শাওনেয়াজ আহমেদ, নাদিম মাহমুদ, ইমা তালুকদার, শ্রাবণী চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, জামালগঞ্জ ডিগ্রি কলেজটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হলেও এখানে কোনো শহীদ মিনার নেই। তাঁরা অবিলম্বে কলেজে একটি শহীদ মিনার নির্মাণে উদ্যোগ নেওয়ার দাবি জানান।