শহীদ মিনারের পবিত্রতা রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পবিত্রতা রক্ষার দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে একুশে পরিষদের সভাপতি ডি এম আবদুল বারীর সভাপতিত্বে বক্তব্য দেন এম এম রাসেল, নাইস পারভীন, জয়নাল আবেদীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নির্মিত শহীদ মিনারগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে অনেকে জুতা পায়ে শহীদ মিনারে উঠে পড়ে। এমনকি গরু-ছাগল পর্যন্ত শহীদ মিনারে উঠে শহীদদের স্মৃতির অবমাননা ঘটায়।