শহীদ মুক্তিযোদ্ধা ওয়াহেদ বক্স ভূঁইয়ার সন্তান শামীম ভূঁইয়া (৩৯) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত পক্ষাঘাতে আক্রান্ত। চার বছর আগে পক্ষাঘাতের পর থেকে তাঁর ডান হাত এবং কোমরের নিচ থেকে দুটি পা অবশ হয়ে গেছে। বর্তমানে তাঁর শরীরের বিভিন্ন অংশে ঘা হয়ে পচন ধরেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর শামীম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো স্পেশাল সার্জারি বিভাগে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলছেন, তাঁকে সুস্থ করতে হলে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে। এ জন্য প্রায় ৫০ লাখ টাকা লাগবে। এত দিন শামীমের চিকিৎসা করিয়ে তাঁর বৃদ্ধ মা বর্তমানে নিঃস্ব। তাঁর পক্ষে আর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সন্তানকে বাঁচাতে দেশের হূদয়বান ও বিত্তবান ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মোসা. আছিয়া খাতুন, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪০৩১২৩৪, অগ্রণী ব্যাংক, মিরপুর-১ শাখা, ঢাকা। মোবাইল: ০১৬৭৭৮৭৮৮৩৬। বিজ্ঞপ্তি।