শহীদ মো. শাহ্ হলের ডাইনিং বন্ধের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক শহীদ মো. শাহ্ হলের খাবারের ডাইনিং ব্যবস্থাপনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ডাইনিংয়ে জনবল সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে ১০ জনের মধ্যে কেবল দুজন কর্মী ডাইনিংয়ে কাজ করছেন। ফলে আবাসিক ছাত্রাবাসের প্রায় সাড়ে ৫০০ শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন।ক্যাম্পাস সূত্র জানায়, গত ৬ জানুয়ারি রাতে চতুর্থ বর্ষের কিছু শিক্ষার্থী ডাইনিং কক্ষের কর্মীদের মারধর করেন। পরে আক্রান্ত কর্মীরা নিরাপত্তা দাবি করে প্রাধ্যক্ষের (প্রভোস্ট) কাছে লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় কর্মীরা কোনো বিচার না পেয়ে ডাইনিং কক্ষ ছেড়ে চলে যান। ডাইনিং কর্মীদের এভাবে চলে যাওয়ায় জনবল সংকট দেখা দেয়। এতে ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। কারণ খাবার পরিবেশন সময়মতো হচ্ছে না। একবেলা খাবারের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা।আবাসিক হলটির প্রাধ্যক্ষ মুহাম্মদ ওয়াজেদ আলী বলেন, কোনোক্রমেই হলের ডাইনিং বন্ধ হবে না। প্রয়োজনে নতুন লোক নিয়োগ দেওয়া হবে।