শহীদ মোজাফ্ফরের পরিবার ঘর পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের বাসিন্দা তৎকালীন ইপিআর সদস্য শহীদ মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ বীর বিক্রমের পরিবারের কাছে সরকারি অনুদানে নির্মিত ঘর হস্তান্তর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল মঙ্গলবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ মোজাফ্ফর আহমদের বাড়িতে গিয়ে তাঁর বিধবা স্ত্রী রাশেদা বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি তুলে দেন। প্রায় সাত লাখ টাকা ব্যয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়ন, ফেনীর তত্ত্বাবধানে ঘরটি নির্মাণ করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী, নোয়াখালী জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজামেঞ্চল হক, চৌমুহনী পৌরসভার মেয়র মামুনুর রশিদ, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ফ ম বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।