শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের নেতা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কালীগঞ্জ থানা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল নয়টায় ঢাকার বনানী কবরস্থানে ময়েজউদ্দিন আহমেদের কবরে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অফিসে মিলাদ ও দোয়া, বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে শহীদ ময়েজউদ্দিন স্মৃতিস্তম্ভে¢ শ্রদ্ধাঞ্জলি প্রদান।
১৯৮৪ সালের এদিনে এরশাদবিরোধী আন্দোলনের মিছিলে নেতৃত্বদানকালে কালীগঞ্জ বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় শহীদ হন ময়েজউদ্দিন আহমেদ। স্বাধীনতা পদকপ্রাপ্ত এ নেতা মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজের বাবা। তিনি ১৯৭০ ও ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাজীপুর-কালীগঞ্জ নির্বাচনী এলাকা থেকে যথাক্রমে প্রাদেশিক পরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।