শহীদ রফিকের নামে ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিজনেস স্টাডিজ ভবন ‘ভাষাশহীদ রফিক ভবন’ নামে নামকরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় উদীচী সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় উপাচার্য মীজানুর রহমান বলেন, জগন্নাথ কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন ভাষাশহীদ রফিক। তাই ভাষা আন্দোলনের মাসে রফিকের নামে বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিজসেন স্টাডিজ ভবনের নামকরণ করা হলো। আর বিশ্ববিদ্যালয়ের নতুন হল নির্মিত হলে রফিকের নামে একটি হলের নামকরণ করা হবে।