শহীদ শেখ রাসেল সেতু উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার পটুয়াখালীর কুয়াকাটার মহিপুর-আলীপুর এলাকায় শিববাড়িয়া নদীর ওপর নির্মিত শহীদ শেখ রাসেল সেতু উদ্বোধন করেছেন। বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সেতুটি উদ্বোধন করেন।
পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে প্রধানমন্ত্রী সেতুটির উদ্বোধন ঘোষণা করেন। আজ থেকে সেতু দিয়ে যানবাহন চলবে।
সেতু উদ্বোধন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন হয়। এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. আলাউদ্দিন ফকির, সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার, মাহবুবুর রহমান তালুকদার, আ. খ. ম জাহাঙ্গীর হোসাইন. পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার, পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান. কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।