শহীদ সঞ্চরণে ওরা নয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদদের সমাহিত করার স্থানে লাল-সবুজের পতাকার আচ্ছাদন। দুই দিকে ওরা নয়জন শিশু হাতে ফুল নিয়ে এক মিনিট নীরবতা পালন করল। হাতের ফুল লাল-সবুজের কাপড়ে রেখে সঞ্চরণ করল নয়জন শহীদকে। সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় ১৯৭১ সালে বিজয় দিবসের সকালে শহীদ হওয়া একই পরিবারের নয়জন শহীদকে গতকাল রোববার সকালে নয়টি শিশু এভাবেই সঞ্চরণ করল। শিশুদের সঞ্চরণ আনুষ্ঠানিকতার পর শহীদ পরিবারসহ সঞ্চরণ অনুষ্ঠানের আয়োজক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় লক্ষ্যভ্রষ্ট একটি মর্টার শেল বিস্ফোরণে শহীদ হন একই পরিবারের নয়জন। চার দশকেও সেই ঘটনা আর শহীদদের সঞ্চরণ করেনি কেউ। গত বছর এই দিন সামনে রেখে ১৪ ডিসেম্বর প্রথম আলোয় ‘কেউ সঞ্চরণ রাখেনি সেই কাহিনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হলে সিলেটের মুক্তচিন্তার সংগঠন ‘নিনাই’ শহীদ পরিবারকে নিয়ে প্রথমবারের মতো সঞ্চরণ অনুষ্ঠানের আয়োজন করে। ৪০ বছর পর ‘সঞ্চরণে তোমরা সঞ্চৃতিতে তোমরা, তোমরা আছো মানসপটে’ শীর্ষক অনুষ্ঠানে গত বছরই প্রথম সঞ্চরণ অনুষ্ঠানে একাত্ম হয়েছিলেন সবাই। এবার নয়টি শিশুর হাতে ফুল দিয়ে নয়জন শহীদকে সঞ্চরণ করা হয়। শিশুদের সঞ্চরণের পরপরই শহীদ পরিবারের পক্ষে গীতা এন্দ, প্রতীক এন্দ, তাপস বন্ধু দাশ, সিলেটের মুক্তচিন্তার সংগঠন ‘নিনাই’ উপদেষ্টা আবদুল করিম শ্রদ্ধা নিবেদন করেন। সঞ্চরণ অনুষ্ঠানের আয়োজক সংগঠন নিনাইয়ের আহ্বায়ক তায়েফ আহমদ চৌধুরী বলেন, ‘১৯৭১ সালে সারা দেশ যখন বিজয় আনন্দে ভাসছিল, তখন মির্জাজাঙ্গালের এই স্থানজুড়ে চলছিল মাতম। যাঁরা শহীদ হয়েছিলেন, তাঁরাও বিজয় আনন্দের মধ্যে ছিলেন। সকাল নয়টা ৩২ মিনিটের সময় এ ঘটনা ঘটেছিল বলে আমরা ঠিক ওই সময়ে সংক্ষিপ্ত পরিসরে সঞ্চরণ অনুষ্ঠান করে শহীদ পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছি।’