প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে শহীদ উল আলম ও সাধারণ সম্পাদক পদে রিয়াজ হায়দার চৌধুরী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৮৪ ভোটারের মধ্যে ২৬৬ জন সদস্য ভোট দেন। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক জনকণ্ঠ-এর চট্টগ্রামের ব্যুরোপ্রধান মোয়াজ্জেমুল হক। কমিটির অন্য পদে বিজয়ী ব্যক্তিরা হলেন: সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, যুগ্ম সম্পাদক ম শামসুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক ফারুক তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রণব বড়ুয়া অর্ণব, কোষাধ্যক্ষ আবসার মাহফুজ এবং তিন নির্বাহী সদস্যপদে স্বরূপ ভট্টাচার্য, মুজাহিদুল ইসলাম ও শিশির বড়ুয়া।