শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলের লাশ রেললাইনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে বাগিচা সংলগ্ন রেললাইন থেকে একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের (৫২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ রেললাইন থেকে সুমনের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে সুমন জাহিদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে হাসপাতাল মর্গে পাঠানো হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, স্থানীয়রা বলছেন রেলে কাটা পড়ে সুমনের মৃত্যু হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।
পেশাগত জীবনে সুমন জাহিদ একজন ব্যাংকার।