শহীদ সেলিনা পারভীনের জন্মবার্ষিকী উপলক্ষে লেখা আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ সেলিনা পারভীনের ৮২তম জন্মবার্ষিকী (৩১ মার্চ ২০১৩) উপলক্ষে ‘শহীদ সাংবাদিক সেলিনা পারভীন স্মৃতি রক্ষা কমিটি’র পক্ষ থেকে প্রবন্ধ ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ জন্য ফেনীর বাসিন্দা স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়া শিক্ষার্থীদের কাছ লেখা আহ্বান করা হয়েছে।গল্প বা প্রবন্ধের বিষয়: ‘স্বাধীনতাযুদ্ধ ও আমাদের চিন্তা-চেতনা’—সর্বাধিক ২৫০০ শব্দের, কবিতার বিষয়: শহীদ সাংবাদিক সেলিনা পারভীন স্মরণে একটি কবিতা। ৩১ জুলাইয়ের মধ্যে লেখা পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিচারকমণ্ডলীর সিদ্ধান্তে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর নাম ঘোষণা করা হবে।২০১৩ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের প্রত্যেককে পুরস্কৃত করা হবে। কমিটি শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীন স্মারকগ্রন্থ প্রকাশ করেছে। গ্রন্থটির প্রাপ্তিস্থান: তাজ লাইব্রেরি, ফেনী ও ফেনী প্রেসক্লাব। বিস্তারিত জানতে: ০১৮২৫৮৪১৮৫৫, ০১৭৪৯৪৯৩২১৬। বিজ্ঞপ্তি।