শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের অবরোধ চলার সময় বেপরোয়া গতিতে প্রাইভেটকার নিয়ে ঢুকে পড়াসহ অন্য ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার রাতে কলেজের অধ্যক্ষ মারুফী খান প্রাইভেটকারের চালক মনিরসহ অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজনকে অভিযুক্ত করে এ মামলা করেন। আটক হওয়া চালক মনির ও তাঁর আত্মীয় আতিকুল ইসলামকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে আতিকুলকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অধ্যক্ষ মারুফী খান জানান, গতকাল দুপুরে কলেজের শিক্ষক পরিষদ জরুরি বৈঠক ডেকে সব বিষয় নিয়ে আলোচনা করে কলেজের শিক্ষার পরিবেশ শান্ত রাখার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে কলেজের জমি পেতে দীর্ঘসূত্রতাসহ বুধবারের ঘটনায় জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. সাইদুর রহমান খানকে দায়ী করে সভায় জানানো হয়।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, অধ্যক্ষ মারুফী খানের করা সাধারণ ডায়েরিটিকে (জিডি) মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযোগে অধ্যক্ষ মারুফী দাবি করেছেন, প্রধান নির্বাহী সাইদুর রহমান খানের ইঙ্গিতে গাড়িচালক মনির বুধবারের অবরোধে গাড়ি চালিয়ে শিক্ষার্থী, পথচারী ও রিকশার আরোহীদের আহত করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।