শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের দুজন সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওষুধ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একজন ফার্মাসিস্ট ও একজন পিয়নকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। হাসপাতালের উপপরিচালক উত্তম বড়ুয়া প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ওষুধ পাচারের সঙ্গে ফার্মাসিস্ট সাইফুল ইসলাম ও পিয়ন মো. বেলাল হোসেন জড়িত। ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।