শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা সভার আয়োজন ও সমাধিতে ফুল দেওয়ার মধ্য দিয়ে গতকাল বুধবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।শহীদ সোহরাওয়ার্দী জাতীয় স্মৃতি পরিষদের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আবুবকর সিদ্দিক, এম এ রকিব খান, সরদার রুহুল আমিন, ফিরোজ মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। এর আগে সংগঠনের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দীর কবরে ফুল দেন।এ ছাড়া জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাশনাল পিপলস পার্টি ও জাতীয় জনতা পার্টি নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা করে। ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় শেখ শওকত হোসেন ও ফরিদুজ্জামান ফরহাদ এবং জাতীয় জনতা পার্টির সভায় দিদার আলম, আমিনুল হক ভূইয়া প্রমুখ বক্তব্য দেন।