শহীদজায়া নূরজাহান সিরাজীর কুলখানি আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হোসেনের সদ্যপ্রয়াত স্ত্রী নূরজাহান সিরাজীর কুলখানি আজ সোমবার বাদ মাগরিব ঢাকায় নিজ বাড়িতে (পূর্বাচল, ৩/১১ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর পোস্ট অফিসের পাশে, ঢাকা) অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত হয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করতে সবাইকে অনুরোধ করেছেন শহীদজায়ার আট ছেলে ও পরিবারের সদস্যরা। শহীদজায়া নূরজাহান সিরাজী ২১ ডিসেম্বর ভোররাত সাড়ে তিনটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। একই দিন তাঁর মরদেহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।