শহীদদের তালিকা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় মুক্তিযুদ্ধের সময় গণহত্যার শিকার ও মুক্তিযোদ্ধাদের সহায়তা করতে গিয়ে হানাদার বাহিনীর হাতে নিহত শহীদদের তালিকা করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের স্টেশন রোডে এই কর্মসূচি চলে। গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম, জেলা ঘাতক দালাল নিমূর্ল কমিটির সভাপতি মাহমুদুল হক শাহজাদা, উদীচী জেলা শাখার সভাপতি জহুরুল কাইয়ুম, জেলা সিপিবির সভাপতি ওয়াজিউর রহমান, সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম মারুফ প্রমুখ বক্তৃতা করেন। গাইবান্ধা প্রতিনিধি