শহীদদের নামফলক উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের সময় শেরপুর জেলা সদরের কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামে হানাদার ও স্থানীয় রাজাকারদের হামলায় শহীদদের নামফলক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সূর্যদী বানিয়াপাড়া গ্রামে প্রজন্ম একাত্তরের উদ্যোগে মুঠোফোনে এ নামফলক উদ্বোধনের ঘোষণা দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।এ উপলক্ষে সূর্যদী বানিয়াপাড়া গ্রামে প্রজন্ম-৭১-এর সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আনিসুর রহমান, নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল মনসুর, আইজউদ্দিন ফাউন্ডেশনের সভাপতি হাসমত আলী প্রমুখ। সভায় আজিজুর রহমান বলেন, ২৪ নভেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে ‘সূর্যদী গণহত্যা দিবস’ হিসেবে পরিচিত। একাত্তরের এই দিনে সূর্যদী গ্রাম ও আশপাশের এলাকা রক্তের বন্যায় ভেসেছিল।