শহীদদের নামের গেজেট প্রকাশ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মুক্তিযুদ্ধে শহীদদের নাম সরকারি গেজেট আকারে প্রকাশ করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। প্রজন্ম ’৭১ সৈয়দপুর শাখার পক্ষ থেকে গতকাল শনিবার এ কর্মসূচি পালন করা হয়।
শহীদ ডা. জিকরুল হক সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে শহীদ পরিবারের সন্তান ও মুক্তিযোদ্ধাসহ অনেক মানুষ অংশ নেন। বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এরপর আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রজন্ম ’৭১ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি এ এ এম মঞ্জুর হোসেন। বক্তব্য দেন শহীদ সন্তান বখতিয়ার কবির, সাখাওয়াত হোসেন, সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার একরামুল হক, প্রমুখ।
পরে সংগঠনের সদস্যরা ৩০ লাখ শহীদের নামের তালিকা প্রকাশ ও সরকারি গেজেটভুক্ত করার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দেন। প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।