শহীদদের প্রতি ডিইউজের শ্রদ্ধা
মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে এবং একাত্তরের ২৫ মার্চের কালরাত স্মরণে এই প্রথমবারের মতো ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে গত বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জাতীয় প্রেসক্লাব চত্বরে মোমবাতি প্রজ্বালন করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ উপলক্ষে রাত নয়টা থেকে একটা পর্যন্ত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও দেশাত্মবোধক সংগীত প্রচার এবং স্মৃতিচারণা করা হয়।
ডিইউজের সভাপতি আলতাফ মাহমুদের সভাপতিত্বে স্মৃতিচারণা অনুষ্ঠানে বক্তব্য দেন ডিইউজের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বিএফইউজের সহসভাপতি উৎপল কুমার সরকার, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভুইয়া, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সলিম উল্লাহ সেলিম, নির্বাহী সদস্য পুলক ঘটক প্রমুখ। বিজ্ঞপ্তি।