শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সঞ্চৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডের ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের সঙ্গে কণ্ঠ মেলান সিলেটসহ কয়েকটি জেলার বহু মানুষ।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: বেলা ১১টার দিকে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের সঙ্গে কণ্ঠ মেলালেন সিলেটের হাজারো মানুষ। জেলা প্রশাসনের উদ্যোগে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় সংগীত গাইতে আসেন শিক্ষার্থীরা। নগরের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন সর্বস্তরের মানুষ।
মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর একে একে জেলার কেন্দ্রীয় সঞ্চৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী, জেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠন। এ ছাড়া স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নৃত্য ও শারীরিক কসরত প্রদর্শন করে।
ময়মনসিংহ: জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে ময়মনসিংহের হাজারো মানুষ বেলা ১১টার দিকে সার্কিট হাউস মাঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। এতে ধর্মমন্ত্রী মতিউর রহমানসহ বহু মানুষ অংশ নেন।
চাঁদপুর: স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহরের মুক্তিযুদ্ধের সঞ্চারক ভাস্কর্য ‘অঙ্গীকারের’ সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মুক্তিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতারা। এ ছাড়া ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হতে শহরের হাসান আলী উচ্চবিদ্যালয়ের মাঠে সর্বস্তরের মানুষ অংশ জড়ো হন।
নেত্রকোনা: সকালে শহরের সাতপাই সঞ্চৃতিসৌধে ও কালেক্টরেট ভবন প্রাঙ্গণে সঞ্চৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের সঞ্চৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, নেত্রকোনা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এ ছাড়া ঢাকার অনুষ্ঠানের সঙ্গে মিলিয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।
কিশোরগঞ্জ: মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে রায় দ্রুত কার্যকর ও জামায়াতের রাজনীতি বন্ধের দাবি জানিয়ে দিবসটি উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেরপুর: শহীদ মুক্তিযোদ্ধা সঞ্চৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া জাতীয় প্যারেড গ্রাউন্ডের সঙ্গে মিল রেখে কয়েক হাজার মানুষ জাতীয় সংগীত পরিবেশন করেন। দুপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
পূর্বধলা (নেত্রকোনা): রাজধানীর সঙ্গে মিলিয়ে পূর্বধলা জেএম পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রথম আলো বন্ধুসভা শারীরিক কসরত প্রদর্শন করে।
দিরাই (সুনামগঞ্জ): সকালে দিরাই বিএডিসি মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
মির্জাপুর (টাঙ্গাইল): শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, ছাত্রছাত্রীদের শারীরিক কসরত প্রদর্শন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
চৌদ্দগ্রাম (কুমিল্লা): উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে শারীরিক কসরত প্রদর্শন করা হয়।
নিকলী (কিশোরগঞ্জ): শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে প্রথম আলো বন্ধুসভা দিবসটি উপলক্ষে রক্তদান কর্মসূচির আয়োজন করে। কচি-কাঁচার মেলা ভবনে এ কর্মসূচিতে সন্ধানী সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখা এ কর্মসূচিতে সহায়তা করে।
কমলগঞ্জ (মৌলভীবাজার): মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় বক্তারা দ্রুত মানবতাবিরোধী অপরাধীদের বিচার সম্পন্ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
জগন্নাথপুর (সুনামগঞ্জ): স্থানীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ঢাকার ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের সঙ্গে কণ্ঠ মেলান।