শহীদদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে গতকাল গোলাহাট ট্র্যাজেডি দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের ১৩ জুন এই দিনে গোলাহাট বধ্যভূমিতে ট্রেন দাঁড় করিয়ে হিন্দু মাড়োয়ারিদের নির্বিচারে হত্যা করে হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সৈয়দপুর শাখা ও সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতি যৌথভাবে দিবসটি উদ্যাপন করার জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সে অনুযায়ী সকালে বধ্যভূমিতে গীতা পাঠ, অর্চনা ও সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ শওকত চৌধুরী। সন্ধায় স্থানীয় স্মৃতি অম্লান চত্বরে ৪৪৮ জন শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়।