প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মুক্তিযুদ্ধ চলাকালে প্রথম ১০ জন শহীদের স্মরণে গতকাল রোববার সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বাচ্চু মিয়া। ১৯৭১ সালের ১৬ মে সম্মুখযুদ্ধে আবদুর রাজ্জাক বিশ্বাস ও মোতালেব শরীফ শহীদ হন। এ ছাড়া ১০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গণপতি হালদার, মঠবাড়িয়া সরকারি কলেজের প্রথম ভিপি আনোয়ারুল কাদির, জিয়াউজ্জামান, গোলাম মোস্তফা, আবদুল মালেক, বীরেন মণ্ডল, অমল মণ্ডল ও শামসুল হককে পিরোজপুরের বলেশ্বর নদের পাড়ে নিয়ে হত্যা করে পাকিস্তানি হানাদারেরা।