শহীদদের স্মরণে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের দখিগঞ্জ বধ্যভূমিতে গতকাল রোববার বিকেলে শহীদদের স্মরণে আলোচনা সভা হয়েছে। দখিগঞ্জ বধ্যভূমি স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
দখিগঞ্জ বধ্যভূমি স্মৃতি রক্ষা কমিটি সূত্রে জানা গেছে, সংগঠনের সদস্য চন্দন ঘোষের সভাপতিত্বে গতকাল বিকেলে দখিগঞ্জ বধ্যভূমি শ্মশানে ওই আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক রথিশ চন্দ্র ভৌমিক, সাংস্কৃতিক সংগঠক মফিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোমবাতি প্রজ্বালন করা হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পরপরই ৩ এপ্রিল রংপুর শহরের ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে আসে। পরে তারা তাঁদের চোখ বেঁধে দখিগঞ্জ শ্মশানে হত্যা করে।