শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার থেকে কয়েক গজ দক্ষিণে ভোগাই নদীর তীরঘেঁষা ২০ শতাংশ জায়গাজুড়ে একটি গণকবর।
গণকবরটি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় এ গণকবর অবস্থিত। এখানে ১৯৭১ সালের ২৫ মে হানাদার বাহিনী শতাধিক বাংলাদেশি এবং ভারতের নয়জন বিএসএফ সদস্যকে হত্যা করে।
তবে নিহত বিএসএফ সদস্যদের স্মরণে ভারতের মেঘালয় রাজ্যের ডালুর শূন্য রেখায় স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে। কিন্তু এখনো শহীদ বাংলাদেশিদের স্মরণে কোনো স্মৃতিফলক নির্মাণ করা হয়নি। তাই গণকবরের স্থানে শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণের দাবি জানিয়েছেন শহীদদের স্বজনেরা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহাব উদ্দিন বলেন, ‘আমরা এখানে শহীদদের স্মরণে একটি স্মৃতিফলক নির্মাণের দাবি জানাই।’