প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছেন, তিনি একাত্তরের শহীদদের উদ্ধার হওয়া হাড় নিয়ে টিটকারি করেননি।গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে শহীদদের উদ্ধার হওয়া হাড়গোড় নিয়ে কটাক্ষ করে তিনি বলেছিলেন, ‘৪০ বছর আগের হাড়গোড় জোগাড় করে টেবিলে আনা হয়। এই হাড্ডি কোনটা কার বাপের তা কে ঠিক করবে। এগুলো যে নিজামী মুজাহিদ করেছেন, তা কি হাড্ডির গায়ে লেখা আছে?’গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে দলের পেশাজীবী সমাবেশে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘আমি হাড় নিয়ে টিটকারি করি নাই। আমি বলেছি, আপনারা কবর থেকে যে হাড় তুলে এনেছেন, এটা আওয়ামী লীগ মেরেছে, না নিজামী মুজাহিদ মেরেছে— এর প্রমাণ কী?’ জামায়াতের এই নেতা সরকারকে হাড়ের খেলা বন্ধ করতে বলেন।