শহীদবাগে ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদ্যুতিক খুঁটি থেকে শহীদবাগের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনা ভয়াবহ ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র প্রথম আলোকে বলেন, শহীদবাগের একটি ভবনে বৈদ্যুতিক খুঁটি থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।