খালেদা জিয়াকে উকিল নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে করা মন্তব্য প্রত্যাহার করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ আজ বুধবার এটি নোটিশটি পাঠান।

আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপির চেয়ারপারসন মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে বলেছেন, ‘তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন।’ খালেদা জিয়ার এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা ও সংবিধান লঙ্ঘনের শামিল। এ জন্য তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। নইলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইনে মামলা করা হবে।

রেজিস্ট্রি ডাকে বিএনপির নয়াপল্টনের কার্যালয় ও গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ঠিকানায় এই উকিল নোটিশ পাঠানো হয়েছে।

গত সোমবার রাজধানীতে মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে খালেদা জিয়া শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বক্তব্য দেন।