শহীদের সমাধি সংস্কার, তবে মৃত্যুতারিখ ভুল!
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সংস্কার করা হয়েছে মুক্তিযুদ্ধকালীন ঠাকুরগাঁওয়ের প্রথম শহীদ মোহামঞ্চদ আলীর সমাধি স্তম্ভ। কিন্তু বিভ্রান্তিমূলক মৃত্যুর তারিখ সংশোধন না করায় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে ২০০৫ সালে প্রকাশিত ঠাকুরগাঁও পরিক্রমার ৩৭৫ নং পৃষ্ঠা থেকে জানা যায়, ১৯৭১ সালের ২৭ মার্চ উত্তাল ঠাকুরগাঁও শহরে বের হয় বিরাট মিছিল। দুপুর ১২টা ১০ মিনিটে কেরামত আলী মোক্তারের বাসার সামনে মিছিলের জনতার সঙ্গে পাকিস্তানি এক মেজরের জিপ, টহলদার ইপিআর জওয়ানদের মুখোমুখি হয়। মিছিল থেকে মধ্য বয়সী এক রিকশাচালক সবার সামনে এসে চিৎকার করে ওঠেন ‘জয় বাংলা-স্বাধীন বাংলা’। সঙ্গে সঙ্গে পর পর তিনটি গুলি। চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন মোহামঞ্চদ আলী। এমন করেই মুক্তিযুদ্ধকালীন ঠাকুরগাঁওয়ে প্রথম শহীদ হন রিকশাচালক মোহামঞ্চদ আলী। এ খবর ছড়িয়ে পড়ে গোটা শহরে। জনতা ঘর ছেড়ে বেরিয়ে এল। শহীদ মোহামঞ্চদ আলীকে রাস্তার পূর্ব পাশে দাফন করা হয়। বিকেলে একটি পোস্টারে ‘মোহামঞ্চদ আলী স্বাধীনতাযুদ্ধে ঠাকুরগাঁওয়ের প্রথম শহীদ’ কথাটি লিখে সেটি সড়কে সাঁটিয়ে দেয় জনতা। পরে শহীদ মোহামঞ্চদ আলীর সমাধিতে একটি সঞ্চৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।গতকাল মঙ্গলবার শহীদ মোহামঞ্চদ আলী সড়কের সমাধিস্তম্ভে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁওয়ে প্রথম শহীদ হওয়া মোহামঞ্চদ আলীর সমাধিস্তম্ভ নতুন নকশা করে সৌন্দর্য বাড়ানো হয়েছে। সমাধির চারদিকে লাগানো হয়েছে টাইলস। সমাধিস্তম্ভ সংস্কার করা হলেও পাথরে খোদাই করে আগের প্লেটটিই লাগানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁওয়ের প্রথম শহীদ বীর মুক্তিযোদ্ধা ও তিন শহীদ সেপাইয়ের সমাধি, মৃত্যু ২৮ মার্চ ১৯৭১। এ বিষয়ে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফরিদ বলেন, ‘মোহামঞ্চদ আলী যে দিন শহীদ হন, সে দিন তাঁর পাশে আমিও ছিলাম। সমাধি স্তম্ভে লাগানো পাথরে যে তারিখ লেখা হয়েছে তা সঠিক নয়।’ জেলা প্রশাসক মুহাম্মদ শহিদুজ্জামান বলেন, ঠাকুরগাঁওয়ের স্বাধীনতাযুদ্ধের সংগঠকদের সঙ্গে আলোচনা করে তারিখটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।