শাঁখারী বাজারে হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার শাঁখারী বাজারকে ঐতিহ্য এলাকা (হেরিটেজ এরিয়া) হিসেবে ঘোষণা করার প্রতিবাদে আজ রোববার সেখানে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
শাঁখারী বাজার ভূমি মালিক স্বার্থ রক্ষা পঞ্চায়েত কমিটি এই হরতাল ডেকেছে। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল চলবে।
এ ছাড়া রাজউকের এই সিদ্ধান্তের প্রতিবাদে শাঁখারী বাজারে এবার শারদীয় দুর্গাপূজা না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।