শাঁখারী বাজারে বিস্ফোরণে দগ্ধ শিশু মারা গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাঁখারীবাজারে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দেড় বছরের শিশু রিয়া আক্তার বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশুটির মা লিপি বেগমের অবস্থাও সংকটাপন্ন।
২০ আগস্ট সন্ধ্যায় পুরান ঢাকার শাঁখারীবাজারে কবিরাজ গলির ভবনের একটি তিনতলায় একটি দোকানে সোনা গলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাঁরা দগ্ধ হন।