শাইখ সিরাজের নতুন বই

চ্যানেল আইয়ের বার্তা পরিচালক শাইখ সিরাজের নতুন বই কৃষি ও উন্নয়ন চিন্তা প্রকাশিত হয়েছে। চন্দ্রাবতী একাডেমি এই বই প্রকাশ করেছে।গতকাল রোববার তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, কৃষিক্ষেত্রে শাইখ সিরাজ নিরন্তর কাজ করে চলেছেন। গণমাধ্যমের শক্তিকে তিনি ব্যাপক পরিসরে কাজে লাগিয়েছেন। তাঁর কাজ ও চিন্তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নতুন বইটি গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, এশীয় উন্নয়ন ব্যাংকের দক্ষিণ-পূর্ব এশিয়ার হেড অব কান্ট্রি অপারেশনস পারভেজ ইমদাদ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শাইখ সিরাজ। বিজ্ঞপ্তি।