শাইখ সিরাজের সঙ্গে এফএওর প্রতিনিধির সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদ্য দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের আবাসিক প্রতিনিধি দোমিনিক ফার্নান্দ বুর্জো গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি কৃষি, খাদ্যনিরাপত্তা ও পুষ্টিবিষয়ক বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন এবং ওই পরিকল্পনাবিষয়ক প্রকাশনার একটি কপি শাইখ সিরাজকে দেন। তাঁর সঙ্গে ছিলেন এফএওর ঢাকা অফিসের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।