শাকিব খানকে হুমকির প্রতিবাদে এফডিসিতে সমাবেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনায়ক শাকিব খানকে হত্যার হুমকির প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে এফডিসিতে সমাবেশ ডেকেছেন শিল্পী ও কলাকুশলীরা। গতকাল বিকেলে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ অন্যান্য সমিতির নেতারা জরুরি বৈঠক করে এ কর্মসূচির সিদ্ধান্ত নেন।