প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে শাকিব খান ও মিশা সওদাগরের প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বেসরকারি ফলাফলে জানা যায়, সভাপতি পদে শাকিব খান ও সাধারণ সম্পাদক পদে মিশা সওদাগর, সহসভাপতি পদে নায়িকা মৌসুমী ও আনোয়ারা বিজয়ী হয়েছেন।এ ছাড়া আন্তর্জাতিক সম্পাদক পদে নায়ক ফেরদৌসসহ শাকিব-মিশা প্যানেল থেকে অনেকে বিজয়ী হয়েছেন। গতকাল শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।