শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুল হক শাকিলের এই ছবি তার ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে।
মাহবুবুল হক শাকিলের এই ছবি তার ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজে এই ময়নাতদন্ত হয়। হাসপাতাল সূত্র এই তথ্য জানায়।

আজ বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাকিলের প্রথম জানাজা হবে। এরপর মরদেহ তাঁর বাড়ি ময়মনসিংহ শহরের বাঘমারায় নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে শাকিলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।