শাক্তা ইউপির ভোট ৪ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। গত ২৮ এপ্রিল প্রধান নির্বাচন কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।
গতকাল সোমবার থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যপদের প্রার্থীরা মনোনয়নপত্র কেনা শুরু করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ জুন শাক্তা ইউপি নির্বাচন উপলক্ষে গতকাল উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ ও ১২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। সীমানা নির্ধারণ-সংক্রান্ত জটিলতার কারণে গত ৩১ মার্চ শাক্তা ইউপিতে নির্বাচন হয়নি।