শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত ব্র্যান্ডের পণ্যগুলোর বিশাল সমাহার নিয়ে ফ্যাশন হাউস ‘এসএ ওয়ার্ল্ডের’ দ্বিতীয় শাখার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার মিরপুর ৬ নম্বরে এ শাখার উদ্বোধন করা হয়৷ মিরপুরে এসএ ওয়ার্ল্ডের নিজস্ব ভবনের এই দ্বিতীয় শাখায় থাকছে নারী, পুরুষ ও শিশুদের জন্য আন্তর্জাতিক মানের বিভিন্ন আকর্ষণীয় পণ্য। এসএ গ্রুপ অব কোম্পানিজের সাফল্যের ধারাবাহিকতায় যুক্ত হয়েছে এই এসএ ওয়ার্ল্ড। বিশ্বখ্যাত ব্র্যান্ডের পণ্যগুলো বাংলাদেশের মানুষের হাতের নাগালে এনে দিতেই এসএ ওয়ার্ল্ডের যাত্রা। ৪ জুন চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদে এসএ পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিসের ভবনে এসএ ওয়ার্ল্ডের প্রথম শাখা খোলা হয়৷ গতকাল এসএ ওয়ার্ল্ডের দ্বিতীয় শাখার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, এসএ গ্রুপ অব কোম্পানিজ, এসএ ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ এবং জনপ্রিয় মডেল নোবেল ও মৌ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।