শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে মার্কেন্টাইল ব্যাংকের ৯৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে কালাইয়া বন্দরের শিমন প্লাজার দোতালায় ওই ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এহ্সানুল হক, শাখা ব্যবস্থাপক মওদুদ আহম্মেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।