প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের বর্ষপূর্তি ও কলেজ শাখার উদ্বোধন হয়েছে গতকাল বৃহস্পতিবার। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি খোকন ভিনসেন্ট গমেজ। অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল-মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন।