প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বন্দর এলাকায় প্রিমিয়ার ব্যাংকের বাঘাবাড়ি ঘাট শাখা নামে ৯৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড ‘মিল্ক ভিটা মার্কেট ভবনে’ এ উপলক্ষে অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ, সহকারী পুলিশ সুপার আবুল হাসানাত, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ। সিরাজগঞ্জ প্রতিনিধি