শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংক লিমিটেডের ৪৪৭তম শাখা গত শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের লাছি সেতুর কাছে ধারে উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংকের পরিচালক মো. আবদুর রাজ্জাক মণ্ডল দুপুর সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক আবদুল হালিম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কারিগরি কর্মকর্তা মোহাম্মদ আলী, সাবেক সাংসদ মো. ইমদাদুল হক। বক্তব্য দেন পৌরসভার মেয়র কশিরুল আলম, প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী, উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, ব্যবসায়ী গোলাম রব্বানী প্রমুখ। সভাপতিত্ব করেন ব্যাংকের রংপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক হরি ভূষণ দেব।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি