শাখা গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ১০১তম শাখা গঠিত হয়েছে। গত শুক্রবার নজরুল পাঠাগারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইতিহাস গবেষক আলী ছায়েদ সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাহিত্যিক ও প্রাবন্ধিক খান আখতার হোসেন। পরিষদ সূত্রে জানা গেছে, ২০০০ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দেশ-বিদেশে ১০০টি শাখা খুলেছে। ১৫ বছরে ৭৮২টি বই প্রকাশ করেছে। সাহিত্য সম্মেলন আয়োজন করেছে ৫৪টি। সভায় আরিফুল ইসলামকে সভাপতি, মাহফুজা আফজালকে সাধারণ সম্পাদক ও সরকার হায়দারকে সম্মেলনবিষয়ক সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পঞ্চগড় প্রতিনিধি|