শাজাহান সিরাজের সাজার রায় বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় চারদলীয় জোট সরকারের সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাজাহান সিরাজের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাজার রায়ের বিরুদ্ধে সিরাজের করা আপিল মঞ্জুর করে এ রায় দেন।আদালতে সিরাজের পক্ষে আইনজীবী আহসানুল করিম ও সারওয়াত সিরাজ মামলা পরিচালনা করেন। জানা যায়, অবৈধ সম্পদ অর্জন ও ৫৭ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা থানায় এ মামলাটি করে। ২০০৮ সালের ২২ এপ্রিল বিচারিক আদালতের রায়ে শাজাহান সিরাজকে ১৩ বছর কারাদণ্ড দেওয়া হয়। এ সাজার বিরুদ্ধে তিনি ২০০৯ সালের জুলাই হাইকোর্টে আপিল করেন। গতকাল আপিল মঞ্জুর করে রায় দেন আদালত।