শাজাহানপুরে পিকআপ উল্টে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাজাহানপুর এলাকায় পিকআপ ভ্যান উল্টে দৈনিক মানবকণ্ঠের এক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম মো. মশিউর রহমান (৩৫)।
এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আবুল খায়েরের ভাষ্য, রাতে আশকোনায় মানবকণ্ঠের প্রেস থেকে পত্রিকা নিয়ে পরিবেশকদের কাছে নিয়ে যাচ্ছিলেন। শাজাহানপুর আসার পর আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে পিকআপটি উল্টে যায়। এ সময় ছয়জন আহত হন। ভোর সাড়ে চারটার দিকে মশিউর রহমান চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।