শাজাহানপুরে শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক শিশু গত শুক্রবার রাতে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া শিশুটিকে রাতে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়। গতকাল শনিবার পুলিশের সহায়তায় শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা হয়েছে।এজাহারে বলা হয়, শুক্রবার রাতে শিশুটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এ সময় ওত পেতে থাকা আল আমীন (১৮) নামের এক যুবক তাকে বাড়ির পাশে পটোলখেতে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিত্কারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। ওই রাতে শিশুটিকে হাসপাতালে নিতে চাইলে ধর্ষকের পক্ষের লোকজন বাধা দেয়। স্থানীয় প্রভাবশালী লোকজন এ ঘটনায় মামলা না করার জন্যও চাপ দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।